দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বিএমইউর কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ


নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগ ও  ছাত্রলীগের দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈজ্যের প্রতিবাদে মিছিল-সমাবেশ করেছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিএমইউ এর জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্টস ও কর্মচারীবৃন্দ। গতকাল বিএমইউ ক্যাম্পাসে এই সমাবেশে বক্তারা নিষিদ্ধ দল বাংলাদেশ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য রুখে দিয়ে দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় বক্তরা বলেন, বাংলাদেশ যখন বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেতা তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। তখন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা শুরু করেছে। দেশবাসীকে সাথে নিয়ে আওয়ামী সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে হিবে। 
প্রতিবাদ সমাবেশে পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, উপরেজিস্ট্রার সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁইয়া, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো: মাসুদ আলম, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক কামরুন নাহার, উপপরীক্ষা নিয়ন্ত্রক মো: লুৎফর রহমান, বিএমইউ অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি উপপরীক্ষা নিয়ন্ত্রক ইয়াহিয়া খান, বিএমইউ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আমিন, উপপরীক্ষা নিয়ন্ত্রক মো: হুমায়ুন কবীর, উপরেজিস্ট্রার মোহাম্মদ আনিস উর রহমান, উপরেজিস্ট্রার মো: নাজমুল হোসেন, উপসেবা তত্ত্বাবধায়ক শারমিন আক্তার, সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মোশাররফ হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ আবু নাজির, সহকারী রেজিস্ট্রার রেফাত সুলতানা, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আশরাফ উস ছালেহীন, কর্মকর্তা শামীম আহম্মদ, মোহাম্মদ আশিকুর রহমান, মাইনুল হোসেন, সৈয়দ তাইয়াতুর রহমান সুজন, মো: মান্নাফ আলী, সৈয়দ ইসবাহুর রহমান দিপু, মো: নাজমুল হোসেন, মো: ইলিয়াস খান, মোহাম্মদ ফখরুল হাসান, মো: এহসানুল হক কাজল, হিসাবরক্ষণ কর্মকর্তা মো: আতিকুর রহমান, মো: শহিদুল ইসলাম, অডিট অফিসার সুমাইয়া সরকার স্বর্ণা, চিফ মেডিক্যাল টেকনোলজিস্ট মো: শহীদুল ইসলাম খোকন, চিফ মেডিক্যাল টেকনোলজিস্ট মহসিন আকন্দ, নার্স নেতা মো: সুজন মিয়া, নার্স নেতা মোসা: বিজলী খাতুন, তৃতীয় শ্রেণী কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন লিটন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, চতুর্থ শ্রেণী কর্মচারীদের নেতা মো: রাশেদ প্রমুখ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

Advertisement