শিপার্স কাউন্সিলের সভা অনুষ্ঠিত


শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) ২০২৬-২০২৭ মেয়াদের পরিচালনা পর্ষদের চতুর্থ সভা গত মঙ্গলবার বিকেলে ধানমন্ডির নিজস্ব অফিসের সম্মেলন কক্ষে চেয়ারম্যান মো: রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী ও তিন মাসের হিসাব বিবরণী অনুমোদন করা হয়। এ ছাড়াও থাই ন্যাশনাল শিপার্স কাউন্সিলের উদ্যোগে ১ থেকে ৩ ডিসেম্বর, থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য এশিয়ান শিপার্স অ্যালায়েন্স (এএসএ) এবং গ্লোবাল শিপার্স অ্যালায়েন্সের (জিএসএ)  বার্ষিক সভায় শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান ও এশিয়ান শিপার্স অ্যালায়েন্সের (এএসএ) ভাইস চেয়ারম্যান মোধ রেজাউল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল যোগদানের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। কাউন্সিলের সিনিয়র ভাইস চেয়ারম্যান সৈয়দ মো: বখতিয়ার; ভাইস চেয়ারম্যান আতাউর রহমান খান এবং পরিচালকবৃন্দ গনেশ চন্দ্র সাহা; আরজু রহমান ভুঁইয়া; জিয়াউল ইসলাম; কে, এম, আরিফুজ্জামান, সরওয়ার আলম, রফিউর রহমান খান ইউসুফজাই ও মো: আমিনুল ইসলাম পর্ষদ সভায় যোগদান করেন। বিজ্ঞপ্তি।

Advertisement