আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ।


আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ও ব্যবস্থাপকদের নেতৃত্বের গুণাবলি, আন্তঃব্যক্তিক দক্ষতা ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে (এআইবিটিআই) অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের এআইবিটিআই’র প্রিন্সিপাল মো: আবদুর রহিম দুয়ারী। প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন জিয়া’স ল্যাঙ্গুয়েজ সেন্টার, কানাডা-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার জিয়া হাসান। তিনি বাস্তবভিত্তিক আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নেতৃত্বের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কৌশল উপস্থাপন করেন। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের ৪০ জন সিনিয়র এক্সিকিউটিভ ও ব্যবস্থাপক প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।