
জীবনবীমা প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের একচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত মঙ্গলবার গুলশানের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কোম্পানির পরিচালনা পর্ষদ সদস্য আদিবা রহমান প্রধান অতিথি হিসেবে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু, কনসালট্যান্ট শফিউল আলম খান চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল হকসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা ও কেন্দ্রীয় কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ। কোম্পানির সব কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








