ইসলামী ব্যাংক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞানমেলা অনুষ্ঠিত।


ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে ‘বিজ্ঞানমেলা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিবিপিএলসি’র কোম্পানি সেক্রেটারি ও আইবিএফ কমিটির সদস্য মো: হাবিবুর রহমান। এ ছাড়াও ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কে এম মুনিরুল আলম আল-মামুন, ডিজিএম ও অপারেশনস্ উইং প্রধান মোহাম্মদ জসিম উদ্দীন, এ জি এম আব্দুর রহীম, শিক্ষা বিভাগের ইনচার্জ নুরুন্নবী চৌধুরী এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: নাসির উদ্দিনসহ আইবিএফের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা এবং অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞানচর্চার প্রসার এবং শিক্ষার্থীদের সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের তৈরীকৃত বিজ্ঞানভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট ও কারিগরি দক্ষতা প্রদর্শন করে, যা উপস্থিত অতিথিবৃন্দ ও দর্শকদের মুগ্ধ করে। আলোচনা সভা শেষে বিজ্ঞানমেলার বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে প্রধান অতিথি মেলায় প্রদর্শিত বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্টগুলোর প্রশংসা করেন। পরিশেষে বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বিজ্ঞপ্তি।