শহীদ ৯ মুক্তিযোদ্ধার স্মরণে নরসিংদীতে স্মরণসভা

নরসিংদী প্রতিনিধি

১৯৭১ সালের ১১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে বিশেষ গেরিলা বাহিনীর ৯ জন মুক্তিযোদ্ধা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বেতিয়ারা গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন। তাদের স্মরণে ন্যাপ কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী নরসিংদী জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার নরসিংদী স্টেশন রোডস্থ কার্যালয়ে এক স্মরণসভার আয়োজন করা হয়। 
নরসিংদী জেলা গেরিলা বাহিনীর আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধকালীন সময়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, কমিটির সদস্য সচিব শিক্ষক নেতা মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ গোলাম মোস্তাফা মিয়া, সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা মো: আরমান, মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ খন্দকার, মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন শান্তি প্রমুখ।