
নিকলী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের নিকলীতে নয়া দিগন্তের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বেলা ১১টায় নিকলী উপজেলা পরিষদ সভাকক্ষে নয়া দিগন্ত পাঠক ফোরাম আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নয়া দিগন্ত পাঠক ফোরামের উপজেলা সভাপতি ও পত্রিকাটির নিকলী প্রতিনিধি আহসানুল হক জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম। প্রধান অতিথি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে নয়া দিগন্ত ২২ বছর অতিক্রম করেছে। হাওরাঞ্চলের মানুষের সমস্যা, সম্ভাবনা, দুর্নীতি ও বৈষম্যের চিত্র তুলে ধরতে পত্রিকাটির ভূমিকা প্রশংসনীয়। তিনি ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে জনস্বার্থে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন নয়া দিগন্তের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি আল আমিন। তিনি পত্রিকাটির দীর্ঘ পথচলার বিভিন্ন প্রতিকূলতা তুলে ধরে বলেন, সত্য প্রকাশে নির্ভীক সাংবাদিকতা সংবাদকর্মীদের জন্য অনুপ্রেরণা।
এ ছাড়া বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির আবুল হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক আবীর, সাবেক কমান্ডার কফিল উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সহসভাপতি ডা: সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের প্রভাষক জামরুল ইসলাম ও এ এস এম আসাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আমার দেশ-এর নিকলী প্রতিনিধি হিমেল আহমেদ। আলোচনা শেষে উপস্থিত অতিথিদের নয়া দিগন্তের পক্ষ থেকে উপহার দেয়া হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








