নতুন নেসেটে নেতানিয়াহু আমলের আইন বাতিলের ঝড়

টাইমস অব ইসরাইল ও আনাদোলু এজেন্সি 
ইসরাইলের ২৬তম নেসেটের প্রথম অধিবেশন বসতেই বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তৈরি বিতর্কিত আইনগুলো গুটিয়ে ফেলার প্রক্রিয়া শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলো। ‘ইয়েশার’ প্রধান গাদি আইজেনকোটের জোট ও ইয়ার গোলানের ‘ডেমোক্র্যাটস’ দল যৌথভাবে বিদায়ী প্রশাসনের বিচার বিভাগীয় ও শাসনতান্ত্রিক বেশ কিছু নীতি বাতিলের সংকল্প নিয়ে একগুচ্ছ বিল উত্থাপন করেছে। উত্থাপিত প্রস্তাবে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের আক্রমণের প্রেক্ষাপটে একটি নিরপেক্ষ রাষ্ট্রীয় তদন্ত প্যানেল গঠনের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে। তৎকালীন প্রশাসন এই তদন্তে আপত্তি জানিয়ে আসছিল, তাদের শঙ্কা ছিল বিচার বিভাগীয় নিরপেক্ষ প্যানেল সরকারের প্রতি পূর্বগ্রহপ্রসূত হতে পারে।

Advertisement