
আলজাজিরা
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার পরিবার ক্ষমতা হারানোর চরম আশঙ্কায় গভীর মানসিক চাপে রয়েছেন বলে দাবি করেছেন তার সাবেক উপদেষ্টা নির হেফেৎজ। দেশটির একটি রেডিও স্টেশনে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, গাদি আইজেনকোটের হাতে ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা নেতানিয়াহুর অন্দরমহলে তীব্র আতঙ্ক তৈরি করেছে।২০০৯ থকে ২০১০ সাল পর্যন্ত নেতানিয়াহুর প্রধান মুখপাত্র এবং পরবর্তীতে পরিবারের ব্যক্তিগত জনসংযোগ কৌশলী হিসেবে দায়িত্ব পালন করা হেফেৎজ বলেন, রাজনৈতিক অনিশ্চয়তার এই সময়ে নেতানিয়াহুর স্ত্রী সারা ও পুত্র ইয়ার প্রতিনিয়ত ফোন করে চরম অস্থিরতা প্রকাশ করেন। তার মতে বিরোধী দলের আসনে বসা কিংবা আইজেনকোটকে সরকারি বহর ও উড়োজাহাজ ব্যবহার করতে দেখার চিন্তাটি নেতানিয়াহু পরিবারের কাছে অত্যন্ত অসহনীয়। এ ছাড়া ক্ষমতাচ্যুত হলে চলমান দুর্নীতি মামলার বিচারিক কার্যক্রমে আদালতের কঠোর নজরদারির মুখে পড়তে হতে পারে তাকে, যা তার আইনি সুরক্ষাকে আরো কঠিন করে তুলবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








