বিদ্রোহীদের সদর দফতর দখলের দাবি মিয়ানমারের সামরিক বাহিনীর

এপি
মিয়ানমারের সামরিক বাহিনী দেশটির দক্ষিণাঞ্চলে প্রতিরোধ যোদ্ধাদের কমান্ড সদর দফতরসহ আরো ১০টি ঘাঁটি দখল করে নিয়েছে। গতকাল মঙ্গলবার রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গৃহযুদ্ধের মধ্যে সামরিক বাহিনী দীর্ঘদিন ধরে প্রতিরোধ যোদ্ধাদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে।
মন রাজ্য ও বাগো অঞ্চলের সীমান্তের বনাঞ্চল এলাকায় অবস্থিত এ ঘাঁটিগুলোর পতন, সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত গণতন্ত্রপন্থী সশস্ত্র গোষ্ঠী এবং জাতিগত মিলিশিয়াদের জন্য একটি বড় ধাক্কা। যদিও সামরিক বাহিনী ওই এলাকায় সাংবাদিকদের অবাধ প্রবেশের অনুমতি দেয় না বলে এ দখলের খবরটি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে এ দাবির বিপরীতে এখন পর্যন্ত কোনো পাল্টা বক্তব্য আসেনি।
চলতি বছরে মিয়ানমারে নির্বাচনের পর এপ্রিলে ক্ষমতায় আসা সামরিক-সমর্থিত সরকার সাম্প্রতিক সময়ে স্থল অভিযান ও বিমান হামলার মাধ্যমে ‘পিপলস ডিফেন্স ফোর্স’ (পিডিএফ) এবং বিভিন্ন জাতিগত মিলিশিয়ার নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো পুনরুদ্ধারের তৎপরতা জোরদার করেছে।

Advertisement