হেগসেথকে অভিশংসনের প্রস্তাব কংগ্রেসে

 বিবিসি
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে ইমপিচ বা অভিশংসন করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেছেন রিপাবলিকান একজন কংগ্রেসম্যান। রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস ম্যাসি স্থানীয সময় সোমবার বিকেলে হাউস ফ্লোরে একটি প্রস্তাবের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার অভিশংসনের ধারাগুলো উত্থাপন করেছেন।
তিনি যুক্তি দেন যে, হেগসেথ কংগ্রেসের অনুমোদন ছাড়াই ৯০ দিনের বেশি সময় ধরে ইরানে সংঘাতে লিপ্ত থেকে ‘আইন ভঙ্গ করছেন’। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তিনি ট্রাম্প ও ইরান যুদ্ধের দীর্ঘদিনের সমালোচক। সোমবার টমাস ম্যাসির পদক্ষেপের ফলে চেম্বারের জন্য বিলটি বিবেচনার জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা শুরু হয়েছে- তারা সরাসরি ভোট দিতে পারে, এটিকে কমিটিতে পাঠানোর জন্য ভোট দিতে পারে, অথবা এটি বাতিল করে দিতে পারে।
সম্ভবত এ পদক্ষেপটি পাস হবে না, কারণ কোনো মন্ত্রীকে অভিশংসন করা একটি বিরল ঘটনা।

Advertisement