
আলজাজিরা
গাজা সিটির দক্ষিণ-পূর্বাঞ্চলের জয়তুন এলাকায় একটি আশ্রয়কেন্দ্রের ছাদ লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। এই হামলায় এক শিশুসহ অন্তত দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জয়তুন এলাকার ওই আশ্রয়কেন্দ্রটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা অবস্থান করছিলেন। হঠাৎ ছাদ লক্ষ্য করে পরিচালিত এ বিমান হামলায় হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে প্রাপ্ত খবরের সত্যতা নিশ্চিত করে হাসপাতাল সূত্র হতাহতের তথ্য প্রকাশ করেছে।
আল-আহলি হাসপাতালের এক সূত্রের বরাতে আলজাজিরা জানিয়েছে, ‘গাজা সিটির দক্ষিণ-পূর্বাঞ্চলের জয়তুন এলাকায় একটি আশ্রয়কেন্দ্রের ছাদ লক্ষ্য করে চালানো ইসরাইলি বিমান হামলায় এক শিশুসহ দুই ফিলিস্তিনি নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








