ইরানি হুমকির মুখে ব্রিটিশ ঘাঁটি থেকে মার্কিন বিমান প্রত্যাহার

 ওয়াল স্ট্রিট জার্নাল
ইরানের সম্ভাব্য হুমকির মুখে ব্রিটেনের একটি বিমানঘাঁটি থেকে বেশ কয়েকটি সামরিক বিমান সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ব্রিটিশ বিমানবাহিনীর ‘আরএএফ মিল্ডেনহল’ ঘাঁটি থেকে বিমানগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।  ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়, ঘাঁটি ছাড়ার পর যুক্তরাষ্ট্রের দু’টি জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) বিমানকে প্রথমে জার্মানির দিকে ঘুরিয়ে দেয়া হয়। পরবর্তী সময়ে অন্য বিমানগুলোকেও জার্মানি এবং অন্যান্য নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে আসা এই হুমকি তাৎক্ষণিক কোনো হামলা-সংক্রান্ত ছিল, নাকি সাধারণ সতর্কবার্তা ছিল- তা মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করেননি।
বিমানগুলোর স্থানান্তরের বিষয়ে সুনির্দিষ্ট মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন বিমানবাহিনী। এক বিবৃতিতে তারা জানায়, সামরিক কার্যক্রমের নিয়মিত অংশ হিসেবেই মার্কিন বিমানগুলো এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে স্থানান্তর করা হয়ে থাকে। এদিকে বিষয়টি নিয়ে হোয়াইট হাউজকে প্রশ্ন করা হলে তারা প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের সাথে যোগাযোগের পরামর্শ দেয়।

Advertisement