
ওয়াশিংটন পোস্ট
সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে, অধিকাংশ আমেরিকানই এখন ইসরাইলকে দেয়া মার্কিন সাহায্য কমানো অথবা পুরোপুরি বন্ধের পক্ষে। শিকাগো কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের জরিপে দেখা যায়, ওয়াশিংটনের দীর্ঘদিনের এই মিত্র দেশটির প্রতি রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বড় ধরনের পরিবর্তন প্রতিফলিত করছে এই অবস্থান।
ডেমোক্র্যাটিক পার্টির ভেতরে প্রগতিশীল বামপন্থী ধারা থেকে শুরু করে মূলধারার উচ্চপর্যায়ের নেতা, এমনকি হোয়াইট হাউজের মধ্যেও এই অবস্থান ক্রমশ সমর্থন পাচ্ছে।
আইন প্রণয়নসংক্রান্ত পরিকল্পনাগুলো এখনো প্রাথমিক পর্যায়ে থাকায় নাম প্রকাশ না করার শর্তে ডেমোক্র্যাটিক দলের এক সিনেট সহকারী সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ইসরাইলকে সাহায্য দেয়ার বিষয়টি পুনর্বিবেচনার পক্ষে সমর্থন দিন দিন বাড়ছে। ইসরাইলের প্রসঙ্গ টেনে ওই সিনেট সহকারী বলেন, ‘ইসরাইল বেশ কয়েকটি দেশের জন্য নেট নিরাপত্তা প্রদানকারী দেশ হিসেবে কাজ করছে। ওরা সম্ভবত প্রযুক্তিগতভাবে বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোর একটি।’
তার এই বক্তব্য যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকদের মনোভাব পরিবর্তনের ইঙ্গিত দেয়। কারণ মার্কিন নিরাপত্তা সহযোগিতা প্রদানের ক্ষেত্রে ইসরাইলকে ভিন্ন চোখে দেখার বিষয়ে নীতিনির্ধারকদের মধ্যে আলোচনা চলছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








