ব্যাটে-বলে নয়া দিগন্তের দাপুটে জয়

ক্রীড়া প্রতিবেদক
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টে ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছে দৈনিক নয়া দিগন্ত ক্রিকেট দল। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ‘ল্যাবএইড-ওয়ালটন ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটে বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় তুলে নেয় নয়া তারা। বোলিংয়ের পর ব্যাটিংয়েও প্রতিপক্ষকে দাঁড়াতেই দেয়নি নয়া দিগন্তের ক্রিকেটাররা। নির্ধারিত ইনিংসে সব উইকেট হারিয়ে বিটিভির সংগ্রহ দাঁড়ায় মাত্র ৫৪ রান। প্রতিপক্ষকে অল্প রানে আটকে দেয়ার পেছনে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নয়া দিগন্তের বোলাররা। বিশেষ করে আব্দুল কাইয়ুম ও খালেদ সাইফুল্লাহর বোলিংয়ের দাপুটের কাছে দাঁড়াতে পারেনি বিটিভির ব্যাটিংরা। জবাবে ৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে যেন ঝড় বইয়ে দেয় নয়া দিগন্ত। কোনো উইকেট না হারিয়েই মাত্র ৪ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় দলটি। ব্যাট হাতে ৩৮ ও  ১ উইকেট নিয়ে ম্যাচসেরা আব্দুল কাইয়ুম।

Advertisement