রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে ব্রিটিশ রাজকীয় সদস্য

কক্সবাজার অফিস

Advertisement

কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে এসেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি এডিনবার্গের ডাচেস। তার সাথে রয়েছে দেশটির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। 
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সোফি এডিনবার্গ ও তার সফর  সঙ্গীরা উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরে পৌঁছান। 
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, ব্রিটিশ (যুক্তরাজ্য) রাজপরিবারের সদস্য সোফি এডিনবার্গ রোহিঙ্গা শরণার্থী শিবিরে ইউএনএইচসিআর পরিচালিত রেজিস্ট্র্রেশন সেন্টার পরিদর্শন করেন। পরে তিনি আইওএম ও ইউনিসেফ পরিচালিত ওমেন সাপোর্টিং সেন্টার এবং রোহিঙ্গা শিশুদের লার্নিং সেন্টার পরিদর্শন করেন। 
কমিশনার আরো জানান, দুপুরে তিনি রোহিঙ্গা নারী সদস্যদের সাথে তাদের শরণার্থী জীবনযাপন নিয়ে কথা বলেন। এ ছাড়া তিনি ২০ ও ৪ নম্বর শরণার্থী শিবিরে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় কাজ করা বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন। সেখানে বাস্তুচ্যুত নারী, শিশু ও পরিবারগুলোর সুরক্ষা, পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা কার্যক্রম সম্পর্কে জানতে চান তিনি। পাশাপাশি, শরণার্থীদের সক্ষমতা বৃদ্ধি ও নেতৃত্ব বিকাশে নেয়া বিভিন্ন উদ্যোগও ঘুরে দেখেছেন।