ভোলাহাটে ৪৮৭ শিক্ষার্থীকে উপহার, কৃতী ৮ জনকে সংবর্ধনা

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা 

Advertisement

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার গোহালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৮৭ শিক্ষার্থীর মধ্যে উপহারসামগ্রী বিতরণ ও আট কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার বিদ্যালয় প্রাঙ্গণে উপহার বিতরণ, অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
গোহালবাড়ী গ্রামের সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ মখলেছুর রহমানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি। বিশেষ অতিথি ছিলেন জাপানি ব্যবসায়ী ও পয়েন্টার শু লিমিটেডের প্রেসিডেন্ট ইয়ামাগুচি রিওজি ও ইয়োশিয়াকি শিমা। 
মনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ভোলাহাট সদর ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পিয়ার জাহান ও ইয়াসিন আলী শাহ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান আলী।