চৌদ্দগ্রামে হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কুমিল্লায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলা শাখার উদ্যোগে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ক্বারী শায়েখ আব্দুল হক। চৌদ্দগ্রাম মাদরাসা-ই হোসাইনিয়া দারুল উলুম মিলনায়তনে প্রতিযোগিতায় প্রায় ৩০টি মাদরাসার পাঁচ শতাধিক ছাত্র অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ৩৫ জন ছাত্র জেলা প্রতিযোগিতার জন্য উত্তীর্ণ হয়েছে। বিজয়ীরা পর্যায়ক্রমে জাতীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে। হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা সাইয়েদ মোহাম্মদ যাকারিয়া বলেন, ‘শিশুদের প্রতি যতœসহকারে কুরআনে কারিম ও ধর্মীয় শিক্ষার প্রসারে শিক্ষকদের ভুমিকা রাখতে হবে। বিশেষ করে প্রহারমুক্ত ও নির্যাতনমুক্ত পরিবেশ সৃষ্টি করে কুরআনের খাদেম তৈরিতে উদ্বুদ্ধ করতে হবে। চৌদ্দগ্রাম উপজেলার সকল মাদরাসায় যেন পড়ালেখা আন্তর্জাতিক মানের হয়, এ জন্য প্রতিযোগিতার বিকল্প নেই। চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা।

Advertisement