
সোনাতলা (বগুড়া) সংবাদদাতা
নয়া দিগন্তের বগুড়া অফিস ইনচার্জ ও বগুড়া প্রেস ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদের রূহের মাগফেরাত কামনা করে বগুড়া মিডিয়া সেন্টার গত সোমবার সংগঠন কার্যালয় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
সংগঠনের সভাপতি আব্দুল ওহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এফ শাহজাহানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। বিশেষ অতিথি ছিলেন বগুড়া মহানগর জামায়াতের আমির অধ্যাপক আ স ম আব্দুল মালেক। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘সাংবাদিক কালাম ছিলেন একজন সৎ ও নির্ভীক সাংবাদিক। পেশাগত সততা, সাহসিকতা এবং সমাজের প্রতি তার অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করে তিনি আরো বলেন, সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি একটি পবিত্র দায়িত্ব এবং ইবাদতের মতো। আরো বক্তব্য রাখেন, দৈনিক প্রত্যাশা প্রতিদিনের সম্পাদক সেলিম রেজা, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, সাপ্তাহিক দিনক্ষণের সম্পাদক ও প্রকাশক প্রবাল খন্দকার প্রমুখ। পরে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








