
খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের রোগমুক্তি কামনায় খালিয়াজুরীতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে উপজেলা বিএনপি। আজ বুধবার বাদ জোহর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হবে।
দলীয় সূত্রে জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে লুৎফুজ্জামান বাবরকে মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার তার মেরুদণ্ডে অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। উপজেলা বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুর রউফ স্বাধীন এবং সাধারণ সম্পাদক মো: মাহবুবুর রহমান তালুকদার কেষ্ট যৌথভাবে এ কর্মসূচির ঘোষণা দেন। এ উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্রতিটি মসজিদ, মন্দির ও গির্জায় তার সুস্থতা কামনায় প্রার্থনার ব্যবস্থা করতে ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকদের দায়িত্ব দেয়া হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








