
নয়া দিগন্ত ডেস্ক
অতিরিক্ত শারীরিক বায়ুত্যাগের কারণে ঘরের বাতাস দূষিত হচ্ছে- এমন অদ্ভুত অভিযোগে বাড়িওয়ালার কাছ থেকে বাসা খালি করার নোটিশ পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন কানাডার এক কৌতুকশিল্পী দম্পতি।
এস ই গ্রামাট এবং স্যাম ক্রুগার নামের ওই কমেডিয়ান দম্পতি গত ২৯ অক্টোবর টরন্টোর ‘ল্যান্ডলর্ড অ্যান্ড টেন্যান্ট বোর্ড’-এর গণশুনানিতে এই উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ জানিয়েছেন।
‘ক্রিপি বয়েজ’ মঞ্চ নামে কৌতুক পরিবেশন করা এই দম্পতি টরন্টোর একটি ডুপ্লেক্স বাড়ির নিচতলা এবং আংশিক বেসমেন্ট ভাড়া নিয়ে থাকতেন। বাড়িটির ওপরের তলায় বসবাস করেন বাড়িওয়ালা।
বাড়িওয়ালার দাবি, ওই দম্পতি ঘরের ভেতরে ধূমপান করেন, যার কারণে এয়ার কোয়ালিটি মনিটর বা বাতাস মাপার যন্ত্রে বিপজ্জনক মাত্রার ধোঁয়া ও রাসায়নিক উপাদান ধরা পড়ছে। তবে ভাড়াটে দম্পতি ধূমপানের অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, মনিটরে কোনো ধূমপানের অস্তিত্ব ধরা পড়েনি, বরং তাদের পেট থেকে নির্গত অতিরিক্ত বায়ুর ফলেই যন্ত্রে বাতাসের মান খারাপ দেখাচ্ছে।
সহযোগিতা চেয়ে আইনি লড়াইয়ের তহবিল সংগ্রহের ওয়েবসাইট ‘গো-ফান্ড-মি’-তে দম্পতি লেখেন, ‘আমাদের ঘরে অতিরিক্ত বায়ু ত্যাগের কারণে আমাদের অন্যায়ভাবে বাড়ি থেকে বের করে দেয়া হচ্ছে। এটি সত্যি কোনো রসিকতা নয়। আমরা সত্যিই চাইতাম, এটা যদি কেবল নিছক একটা কৌতুক হতো!’
দীর্ঘ পাঁচ বছর যাবৎ যাযাবরের মতো বিভিন্ন স্থানে শো করে এবং ট্র্যাভেল ব্যাগে দিন কাটানোর পর ১০ মাস আগে এই অ্যাপার্টমেন্টটি ভাড়া নেন দম্পতি।
২০২৫ সালের ডিসেম্বরে বাড়িওয়ালা জানান তিনি ফুসফুসের দীর্ঘমেয়াদি জটিলতায় ভুগছেন এবং তার ঘরের বাতাসের মান খারাপ হচ্ছে। তবে জনস্বাস্থ্যবিষয়ক এক বিশেষজ্ঞের পরামর্শে ভাড়াটিয়ারা জানতে পারেন, এয়ার মনিটরে ব্যবহৃত কিছু আধুনিক সেন্সর মানুষের বিপাক ক্রিয়া বা বায়ুত্যাগের সংস্পর্শে এলেও উচ্চ মাত্রার রাসায়নিক উপস্থিতির সঙ্কেত দিতে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








