সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিওয়াইসিএফের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সমৃদ্ধ, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরামের (বিওয়াইসিএফ) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ‘অষ্টদীপ্তি’। সোমবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বিওয়াইসিএফ চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন পটিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মোজাম্মেল হক। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওমরগণি এমইএস কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম, মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের (ম্যাফ) সভাপতি জসীম উদ্দীন চৌধুরী, স্বাধীন জ্ঞানচর্চা কেন্দ্রের চেয়ারম্যান সাহাব উদ্দীন হাসান বাবু, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রোর (দক্ষিণ) উপপরিচালক মো: মানজুরুল ইসলাম, কবি ও প্রাবন্ধিক শারুদ নিজাম, যুব উন্নয়ন অধিদফতরের উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাহান উদ্দিন, বিওয়াইসিএফ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো: সারওয়ার আলম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. এস এম মাসুম হান্নান এবং বিওয়াইসিএফ চট্টগ্রাম জেলার উপদেষ্টা মেজর (অব:) রতন দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিওয়াইসিএফ চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি মো: আশিকুর রহমান। বিজ্ঞপ্তি।

Advertisement