
এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে আসাদুজ্জামান গত ৯ নভেম্বর যোগদান করেছেন। আর্থিক সেবা ও পুঁজিবাজার খাতে আসাদুজ্জামানের ১৮ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০১০ সাল থেকে ইবিএল সিকিউরিটিজ পিএলসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয়সহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি হেড অব বিজনেস এবং কোম্পানি সেক্রেটারি ও কমপ্লায়েন্স প্রধান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিষ্ঠানের সার্বিক ব্যবসায়িক কার্যক্রম তত্ত্বাবধান করেছেন। এর আগে তিনি প্যাসিফিক জিন্স লিমিটেডে অডিট, রিস্ক অ্যান্ড অ্যাস্যুরেন্স ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
আসাদুজ্জামান অস্ট্রেলিয়ার সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে অ্যাডভান্সড সার্টিফিকেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এসিবিএ) সম্পন্ন করেছেন। তিনি কেপিএমজি (রহমান রহমান হক)-এর অধীনে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি আর্টিকেলশিপ সম্পন্ন করেছেন এবং আয়কর পেশাজীবী (আইটিপি) হিসেবেও স্বীকৃতিপ্রাপ্ত। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








