কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলনমেলা

বর্ণাঢ্য আয়োজনে রংপুরে পালিত হচ্ছে ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী। মিলনমেলা বসেছিল নতুন পুড়াতন সব শিক্ষার্থীদের।  গতকাল মঙ্গলবার দিনটি উপলক্ষে সকালে ক্যাম্পাসে বের হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লালবাগ চত্বরে আসে। সেখান থেকে ঘুরে ক্যাম্পাসের জিএল হোস্টেল মাঠে গিয়ে শেষ হয় শোভাযাত্রাটি। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কলেজটির অধ্যক্ষ ডক্টর আবুল হোসেন মন্ডলের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো: মাহবুবুর রশীদ, রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান এবং জেলা পরিষদের প্রশাসক মো: সাইফুল ইসলাম প্রমুখ।  তারা বলেন, ঐতিহ্যের ধারাবাহিকতায় কারমাইকেল কলেজ উত্তরাঞ্চলে উচ্চশিক্ষাকে আরো বিস্তৃত করবে। এ সময় কলেজের অবকাঠামো নির্মাণ হল নির্মাণসহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন নেতৃবৃন্দ। বিকেলে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক পরিবেশনা। রংপুর ব্যুরো।

Advertisement