আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের নতুন এ এম ডি শাফিউজ্জামান

বিশিষ্ট ব্যাংকার শাফিউজ্জামান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। ব্যাংকিং খাতে প্রায় ৩১ বছরের অভিজ্ঞতাসম্পন্ন শাফিউজ্জামান দেশীয় ও বহুজাতিক ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি প্রায় ১৪ বছর বিভিন্ন শাখার প্রধান, ১০ বছর বিভিন্ন বিভাগের প্রধান এবং প্রায় দেড় বছর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। 
শাফিউজ্জামান ১৯৯৪ সালে তৎকালীন ইউনাইটেড লিজিং কোম্পানি লিমিটেডে (বর্তমানে ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি) এক্সিকিউটিভ হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে তিনি প্রায় ১৪ বছর ওয়ান ব্যাংক পিএলসি এবং প্রায় ১০ বছর ব্যাংক এশিয়া পিএলসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। 
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি অর্জন করেন।
ব্যাংকিং খাতে তার দীর্ঘ অভিজ্ঞতা, কৌশলগত দূরদর্শিতা ও নেতৃত্বের দক্ষতা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম আরো শক্তিশালী, বিনিয়োগের গুণগত মান উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি।

Advertisement