শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ঢাবি ভিসির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান গতকাল টিএসসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফরিদা বেগম। স্বাগত বক্তব্য দেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. কাঞ্চন কুমার সেন। এ সময় বিভাগের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ ও মানসিকতা গড়ে তুলতে হবে। নতুন উদ্যোক্তা তৈরিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের সহযোগিতা দেবে। বর্তমান বিশ্বায়নের প্রতিযোগিতায় নিজেদের যোগ্য করে গড়ে তুলতে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, জিআইএসসহ আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জন করতে হবে। বিজ্ঞপ্তি।

Advertisement