চবির হীরকজয়ন্তী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৮ নভেম্বর দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে হীরকজয়ন্তী উদযাপিত হবে। সেই উৎসব সষ্ঠু, সুন্দর ও সফলভাবে সম্পন্নে আইনশৃঙ্খলা ও সার্বিক বিষয় নিয়ে এক মতবিনিময় সভা গতকাল ভিসির দফতরে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। সভায় ভিসি, প্রোভিসি (শিক্ষা) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন ও প্রোভিসি (প্রশাসন) প্রফেসর ড. মো: সফিকুল ইসলাম গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন প্রক্টর প্রফেসর ড. মো: কামরুল হোসেন। এ সময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো: হাছান মিয়া, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষার্থী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, পরিবহন দফতরের প্রশাসক, বিএনসিসি সমন্বয় কর্মকর্তা, জাদুঘরের পরিচালক, সহকারী প্রক্টররা, পুলিশ, রেলওয়ে পুলিশ, এসআরবি, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, চিফ মেডিক্যাল অফিসার, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক, হীরকজয়ন্তী আয়োজক কমিটি ও বিভিন্ন উপ-কমিটির সদস্য, স্থানীয় সিএনজি ও অটোরিকশা চালক সমিতির প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

Advertisement