নৌবাহিনীর ব্যবস্থাপনায় আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা সমাপ্ত
নৌবাহিনীর ব্যবস্থাপনায় আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা সমাপ্ত।

বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বানৌজা ঢাকায় পাঁচ দিনব্যাপী ‘আন্তঃবাহিনী বাস্কেটবল প্রতিযোগিতা-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় নৌবাহিনী সেনাবাহিনী দলকে  ৪৩-৪০ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কমান্ডার ঢাকা নৌ অঞ্চল রিয়ার এডমিরাল মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় সশস্ত্র বাহিনীর পদস্থ সামরিক কর্মকর্তাসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলের খেলোয়াড়বৃন্দ এবং সামরিক ও অসামরিক সদস্যগণ উপস্থিত ছিলেন। পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতায় সেনা, নৌ ও বিমান বাহিনী দলের ১২ জন করে মোট ৩৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। উল্লেখ্য, গত ৫ নভেম্বর বানৌজা ঢাকায় এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। আইএসপিআর।