
প্রাইম ব্যাংক এবং স্টারপাথ হোল্ডিংসের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে বিশেষ মূল্য সুবিধা পাবেন। সম্প্রতি ঢাকার গুলশান এভিনিউয়ে অবস্থিত ব্যাংকের করপোরেট হেড অফিস প্রাইম ভিউতে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীদের অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রে স্টারপাথ হোল্ডিংস বিশেষ মূল্যছাড়ের সুবিধা দেবে। এ উদ্যোগ গ্রাহকদের অতিরিক্ত সুবিধা নিশ্চিতের পাশাপাশি তাদের আবাসন চাহিদা পূরণে অতিরিক্ত ভ্যালু যোগ করবে। সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং স্টারপাথ হোল্ডিংসের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো: ওয়াহিদুজ্জামান। এ সময় প্রাইম ব্যাংকের ইভিপি ও হেড অব কনজিউমার অ্যাসেটস অ্যান্ড কার্ডস জোয়ার্দ্দার তানভীর ফয়সাল; ইভিপি ও হেড অব সিকিউরড কনজিউমার ফাইন্যান্সিং অ্যান্ড এমবেডেড পেমেন্টস তাকিয়ান চৌধুরী, স্টারপাথ হোল্ডিংসের সিনিয়র ম্যানেজার শফিকুজ্জামান ভূঁইয়া এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো: রেজাউল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








