
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য প্রস্তুত করতে ‘প্রিপারেশন ফর প্রফেশন : এ জার্নি ফ্রম ক্যাম্পাস টু ক্যারিয়ার’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ক্লাবের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ক্লাব। কর্মশালায় শিক্ষার্থীদের পেশাগত জীবনের জন্য প্রস্তুত করা, বিশ্ববিদ্যালয় জীবনে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কর্মক্ষেত্রে প্রয়োগের উপযোগী করে তোলা এবং যোগাযোগ দক্ষতা, ক্যারিয়ার পরিকল্পনা ও করপোরেট জগতের চাহিদা সম্পর্কে বাস্তব ধারণা প্রদান করা হয়। কর্মশালায় ‘ডিজাইন ইউর ফিউচার : ফ্রম ইউনিভার্সিটি লাইফ টু আ মিনিংফুল ক্যারিয়ার’ শীর্ষক সেশন পরিচালনা করেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের রফিকুজ্জামান। অন্য দিকে ‘এক্সিলেন্স ইন কমিউনিকেশন : ফ্রম ক্যাম্পাস টু করপোরেট’ শীর্ষক সেশন পরিচালনা করেন ক্যারিয়ার কোচ, করপোরেট ট্রেইনার, পাবলিক স্পিকার ও করপোরেট ট্রেইনার ড. জামাল উদ্দিন জামি। কর্মশালা শেষে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের সনদ প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








