
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আওতাধীন পাঁচটি ব্যাংকের লিগ্যাল ডিভিশন এবং ইনভেস্টমেন্ট রিকভারি ডিভিশন একীভূত করে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা হয়েছে। এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংকের পৃথক পাঁচটি লিগ্যাল ডিভিশন একীভূত করে একটি কেন্দ্রীয় লিগ্যাল ডিভিশন এবং পাঁচটি ইনভেস্টমেন্ট রিকভারি ডিভিশন একীভূত করে একটি কেন্দ্রীয় ইনভেস্টমেন্ট রিকভারি ডিভিশন গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল রাজধানীর মতিঝিলের সিটি সেন্টারে এসআইবিএল ইউনিটের প্রধান কার্যালয়ে একীভূত লিগ্যাল ডিভিশন ও ইনভেস্টমেন্ট রিকভারি ডিভিশনের কার্যক্রম উদ্বোধন করেন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাজি শায়রুল হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আবেদুর রহমান সিকদার এবং বাংলাদেশ ব্যাংকের লিগ্যাল অ্যাডভাইজার ব্যারিস্টার ফিরোজ হাসান। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের লিগ্যাল অ্যাডভাইজার ব্যারিস্টার ফিরোজ হাসান বলেন, পাঁচটি ব্যাংকের একীভূতকরণের বিষয়টি মোটেও সহজ ছিল না। চ্যালেঞ্জিং এ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত থাকতে পেরে তিনি সম্মানিত বোধ করেন। এ সময় পাঁচটি ব্যাংকের সংশ্লিষ্ট লিগ্যাল ডিভিশন ও ইনভেস্টমেন্ট রিকভারি ডিভিশনের প্রধান এবং অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








