চট্টগ্রামে জামায়াতের যুব বিভাগের মোটরসাইকেল র‌্যালি

 চট্টগ্রাম ব্যুরো
কথিত অবরোধের নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীতে মোটরসাইকেল র‌্যালি করেছে জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী শাখার যুব বিভাগ। 
মঙ্গলবার  যুব বিভাগের চট্টগ্রাম মহানগরী সভাপতি মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নেতৃত্বে র‌্যালিটি নগরীর বহদ্দারহাট থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।
শতাধিক মোটরসাইকেলের অংশগ্রহণে অনুষ্ঠিত র‌্যালিতে অবরোধের নামে অগ্নিসংযোগ, সহিংসতা ও জননিরাপত্তা বিঘিœত করার প্রতিবাদে বিভিন্ন সেøাগান দেয়া হয়। 
র‌্যালি শেষে শামসুজ্জামান হেলালী বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের জানমাল ও জননিরাপত্তা বিপন্ন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চট্টগ্রাম নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।