শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা
রাজধানীর পল্লবীতে শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউটের অনুষ্ঠানে অতিথিরা : নয়া দিগন্ত।

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে প্রতিষ্ঠার দীর্ঘ ৩৩ বছর পর শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউটস গ্রুপ প্রতিষ্ঠা করা হয়েছে। নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতা পেরিয়ে গত শনিবার কলেজের গভর্নিং বডির সভাপতি সাইদুল হোসেন সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মো: ইকবাল হোসেনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এ কে এম হাফিজুল্লাহ খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো: শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো: মঈনুল হক মঈন, স্কাউটস ঢাকা অঞ্চলের কমিশনার ওমর আলী, নায়েমের উপপরিচালক আয়েশা আক্তার, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবিশ, ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খালেকুজ্জামান জুয়েল, এমডিসি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো: আলমগীর হোসেন। 
অনুষ্ঠানে বক্তারা স্কাউটস গ্রুপ প্রতিষ্ঠার প্রশংসা করেন। নারী শিক্ষায় নতুন সম্ভাবনা ও  সৃজনশীলতা ও উন্নয়নের পথে শহীদ জিয়া মহিলা কলেজের অগ্রযাত্রা ও কলেজের উন্নয়ন ও কল্যাণে সহযোগিতার আশ^াস দেন। একই দিন ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা করা হয়। বক্তারা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় অবদান রাখার ওপর গুরুত্ব দেন।