প্রশ্নোত্তর
ইসলামী দিগন্ত লোগো।


প্রশ্ন : খ্রিষ্টান সম্প্রদায় দ্বারা কোনো এক শিক্ষাপ্রতিষ্ঠানে একটি চিত্রাঙ্কন করা আছে- যেখানে দেখাচ্ছে যে শাড়ি পরা একজন বাঙালি নারী তার ছোট বালককে, যে কি না পাঞ্জাবি বা ফতুয়ার মতো কিছু পরা, অ আ ক খ শেখাচ্ছে। খ্রিষ্টানরা এই চিত্রে সেই নারীকে মাতা মেরি এবং ছোট বালককে যিশু হিসেবে কল্পনা করে। এখন আমাদের শিক্ষার্থীরা সেই প্রতিষ্ঠানে গেলে সেই চিত্রাঙ্কনের সামনে দাঁড়িয়ে ছবি তোলে। এভাবে ছবি তোলার মাধ্যমে কি নবী ঈসা আ: ও মা মরিয়ম আ:-কে একপ্রকার ব্যঙ্গ করার সমতুল্য বা এরূপ কাজের কোনো প্রকার সমর্থন করে কোনো বড় ধরনের পাপ ব কুফরি হলো কি না? এত গভীরভাবে কেউ আবার ভাবে না। প্রতিষ্ঠানের বিভিন্ন আনাচে-কানাচে ছবি তোলার পাশাপাশি সেই চিত্রের পাশেও ছবি তোলে।
উত্তর : এই ছবি বা এ ধরনের ছবিগুলো দ্বারা উদ্দেশ্য হলো মুসলিম বালকদের ধীরে ধীরে খ্রিষ্টধর্মে আকৃষ্ট করা। এসবের মাধ্যমে একপর্যায়ে মুসলিম হৃদয়ে খ্রিষ্টধর্মের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, ইসলাম ধর্মের প্রতি অনীহা সৃষ্টি হয়। সুতরাং এমন স্কুলে মুসলিম শিশুদের ভর্তি করা যাবে না, সেসব স্কুলে কোনো মুসলিম ভিজিট করতে যাবে না, তাদের কোনো সহযোগিতা করবে না, মানুষের সামনে এসব স্কুলের আলোচনা করবে না।-ফতোয়া বিভাগ : আস-সুন্নাহ ট্রাস্ট

Advertisement