মেঘের দেশে বাড়ি
মেঘের দেশে বাড়ি।
বেয়াল্লিশ.
যাতে সুন্দরভাবে প্রদর্শন করতে পারো। নাদিয়া ম্যাডামের কথায় তারা উৎসাহী হলেন।
বিরাট দুটি পাকুড় গাছ যুগল বেঁধে দাঁড়িয়ে আছে। ঝিরঝিরে বাতাসে পাকুড়ের পাতা ডানে-বায়ে নড়ে। এর নিচে বিজ্ঞান মেলার আয়োজন। অনেক প্রদর্শনী কেন্দ্র বসেছে। তার মাঝে ফুলবানুদের প্রদর্শনী কেন্দ্র অনেকের নজর কাড়ল। সাংবাদিকদের ভিড় দেখা গেল। মেলা শেষে পত্র-পত্রিকায় বিস্তর লেখা হলো। ফুলবানুদের ছবি ছাপা হলো। ফুলবানুরা আপ্লুত। এত মানুষ তাদের সাথে একাত্ম হবে- তারা ভাবতে পারেনি। বিষয়টি তাদের নাড়া দিয়েছে। পত্রিকা নিয়ে তারা জমিলা বেগমের কাছে গেল। জমিলা বেগম সব দেখে খুশি হলেন। তবে লাগাম ছাড়া খুশি হলেন না। তাদের বললেন, ‘যৌবনের পিপাসা খ্যাতি অর্জন করা। তোরা ভেসে যাসনে। অল্প বয়সের খ্যাতি অনেক সময় বিপদ ডেকে আনে। এ সবে এত গুরুত্ব দিসনে। তোরা অনুপ্রাণিত হবি। কিন্তু এত উদ্বেল হবি না। ‘কী হয়ে গেলাম!’ এরকম ভাবনা যেন মাথায় না আসে। মানুষের জন্য কাজ করবি, খ্যাতির জন্য নয়।
(চলবে)

 

Advertisement