
(গত দিনের পর)
রাজা শাহ জামান বললেন, ‘সাধারণ ঘরের একটি মেয়েকে পুত্রবধূ বানাব? যুবরাজ আরমান, তুমি আরেকবার ভেবে দেখো। রাজকীয় বংশের কেউ নয় এই মেয়েটি।’
আরমান শাহ জবাব দিলেন, ‘পিতা, আমি যখন নীল অভিশপ্ত ও প্রত্যাখ্যাত ছিলাম, তখন আমার রাজকীয় বংশ আমাকে রক্ষা করেনি। আমাকে চলে যেতে হয়েছে রাজ্য ছেড়ে। তখন এই সাধারণ মেয়েই আমাকে বাঁচিয়েছে। তার অকল্পনীয় ত্যাগের কারণেই আমি শাপমুক্ত হতে পেরেছি। তার কারণেই আমি আবার আমার নিজের পরিচয় দিতে পেরেছি। আমি এই মেয়েকেই বিয়ে করব। এতে যদি আপনার আপত্তি থাকে, তো আমি এ রাজ্য ছেড়ে চলে যাচ্ছি। আপনি আপনার রাজকীয় বংশ নিয়েই রাজত্ব করুন।’
শিরিন আরমান শাহকে থামাতে চাইলেন, ‘আমি এক সাধরণ রমণী আরমান। আমাকে কি এই রাজ পরিবারে মানায়? (চলবে)
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








