
মো. সুজাউদ দৌলা
সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
সুপ্রিয় ২০২৭ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গল্প : প্রত্যুপকার’ থেকে ১৬টি ‘জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর’ নিয়ে আলোচনা করা হলো।
জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান কোথায়?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রাম, মেদিনীপুর জেলার পশ্চিমবঙ্গে।
প্রশ্ন:ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম সাল-তারিখ কী?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর।
প্রশ্ন: বিদ্যাসাগরের প্রকৃত নাম কী?
উত্তর: ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন কলেজে পড়াশোনা করেন?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলকাতার সংস্কৃত কলেজে পড়াশোনা করেন।
প্রশ্ন: ‘প্রত্যুপকার’ রচনার লেখক কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রশ্ন:ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আর কোন নামে ডাকা হতো?
উত্তর: ‘দয়ার সাগর’।
প্রশ্ন: বিদ্যাসাগর বাংলা বর্ণমালা নতুন করে সাজিয়ে কোন বই প্রকাশ করেন?
উত্তর: বর্ণপরিচয়।
প্রশ্ন: বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয় কেন?
উত্তর: সুশৃঙ্খল পদবিন্যাস, যথাযথভাবে যতিচিহ্ন প্রয়োগ এবং সাহিত্যিক গদ্য রচনার জন্য বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়।
প্রশ্ন: বিদ্যাসাগরের শিশুপাঠ্য বইয়ের নাম কী?
উত্তর: বর্ণপরিচয়।
প্রশ্ন: ‘বেতাল পঞ্চবিংশতি’ বইটির লেখক কে?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
প্রশ্ন: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যুর সাল-তারিখ কী?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু ২৯ জুলাই, ১৮৯১ সালে।
প্রশ্ন: আলী ইবনে আব্বাস কোন খলিফার প্রিয়পাত্র ছিলেন?
উত্তর: মামুন।
প্রশ্ন: খলিফার আদেশে আলী ইবনে আব্বাসকে কী করতে বলা হয়?
উত্তর: খলিফার আদেশে আলী ইবনে আব্বাসকে এক ব্যক্তিকে বাড়িতে রুদ্ধ করে রাখতে বলা হয়।
প্রশ্ন: আলী ইবনে আব্বাস কোথায় লুকিয়ে প্রাণ রক্ষা করেন?
উত্তর: আলী ইবনে আব্বাস এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে লুকিয়ে প্রাণ রক্ষা করেন।
প্রশ্ন: আলী ইবনে আব্বাস কতদিন নিরাপদে ছিলেন?
উত্তর: আলী ইবনে আব্বাস এক মাস নিরাপদে ছিলেন।
প্রশ্ন:আলী ইবনে আব্বাসকে গৃহস্বামী কী করেছিলেন?
উত্তর: অভয় দিয়েছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








