ডিআইইউ ও কাঠমান্ডু স্কুল অব ল’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
ডিআইইউ ও কাঠমান্ডু স্কুল অব ল’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত।

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ঢাকা ইন্টারন্যশনাল ইউনিভার্র্সিটি ও কাঠমান্ডু স্কুল অব ল’র মধ্যে গত ৬ নভেম্বর একটি সমঝোতা স্মারক চুক্তি হয়।  এতে স্বাক্ষর করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্র্সিটির বোর্ড অব স্ট্রাটিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও কাঠমান্ডু স্কুল অব ল’র নির্বাহী পরিচালক অধ্যাপক ড. গীতা পাঠক সাঙ্গুরুলা। এই স্মারক চুক্তির মাধ্যমে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্র্সিটি ও কাঠমান্ডু স্কুল অব ল’র মধ্যে ফ্যাকাল্টি একচেঞ্জ, জয়েন্ট রিসার্চ, জয়েন্ট স্টুডেন্ট ওয়ার্কশপ এবং কিছু কোর্স পরিচালনা করা হবে।

Advertisement