
পিয়ারা আক্তার
সাবেক শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরেরপুল, ঢাকা
সুপ্রিয় পঞ্চম শ্রেণী ও প্রাথমিক বৃত্তি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘চতুর্থ অধ্যায় : বয়ঃসন্ধিকাল’ থেকে আরো ১টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এবং ১টি বর্ণনামূলক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রশ্ন : বয়ঃসন্ধির সময়ে ছেলেমেয়েদের কী করা উচিত?
উত্তর : বয়ঃসন্ধির সময় ছেলেমেয়েদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা উচিত ও পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরি।
বর্ণনামূলক-প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : ‘বয়ঃসন্ধিকালীন পরিবর্তন একজন শিশুর বড় হয়ে ওঠার স্বাভাবিক প্রক্রিয়া’ ব্যাখ্যা করো।
উত্তর : বয়ঃসন্ধিকাল মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়, কেননা এ সময় তাদের শরীর, মন এবং আচরণে বেশকিছু পরিবর্তন দেখা দেয়। এ সময় একজন শিশুর দেহ ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক হওয়ার প্রস্তুতি নেয়। উচ্চতা দ্রুত বাড়া, কণ্ঠস্বরের পরিবর্তন, পেশি শক্তিশালী হওয়া, শরীরের গঠন পরিবর্তনএসবই তাদের স্বাভাবিক শারীরিক পরিবর্তন। সেই সঙ্গে মানসিক পরিবর্তন যেমন আত্মবিশ্বাস বৃদ্ধি, চিন্তাভাবনা পরিপক্ব হওয়া এবং আবেগের ওঠানামাও ঘটে।
এই পরিবর্তনগুলো হঠাৎ হলেও এগুলো সম্পূর্ণ স্বাভাবিক এবং প্রত্যেক মানুষের জীবনেই ঘটে। এগুলো অসুস্থতার লক্ষণ নয়, বরং দেহের স্বাভাবিক বৃদ্ধি ও হরমোনের কার্যক্রমের ফল। তাই বয়ঃসন্ধিকাল একজন শিশুর বড় হয়ে ওঠার একটি স্বাভাবিক, স্বাস্থ্যকর এবং প্রয়োজনীয় ধাপ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








