
মুহাম্মদ মিজানুর রহমান
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
সুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : বাংলাদেশ: রাষ্ট্র ও সরকার ব্যবস্থা’ থেকে আরো ৯টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৬। রাষ্ট্রের মূল চালিকাশক্তি কোনটি?
ক. জনগণ
খ. সার্বভৌমত্ব
গ. সরকার
ঘ. নির্দিষ্ট ভূখণ্ড
৭। রাষ্ট্র পরিচালনার সব কাজ কার মাধ্যমে সম্পাদিত হয়?
ক. সরকার
খ. রাষ্ট্রপতি
গ. প্রধানমন্ত্রী
ঘ. মন্ত্রী
৮। যুগে যুগে রাষ্ট্রের কোনটির পরিবর্তন ও পরিবর্ধন ঘটেছে?
ক. সরকারের ধরন ও ধারণার
খ. ক্ষমতার
গ. সরকারের ধরন
ঘ. সরকারের ধারণার
৯। সরকারকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে
ঘ. ৫ ভাগে
১০। গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে?
ক. সরকার খ. প্রধানমন্ত্রী
গ. রাষ্ট্রপতি ঘ. জনগণ
১১। গণতন্ত্রে সব ক্ষমতার উৎস কে?
ক. সরকার
খ. জনগণ
গ. রাষ্ট্র
ঘ. রাষ্ট্রপতি
১২। গণতন্ত্র বলতে কী বোঝায়?
ক. রাষ্ট্রপতির শাসন
খ. প্রধানমন্ত্রীর শাসন
গ. জনগণের শাসন
ঘ. মন্ত্রীদের শাসন
১৩। একনায়কতন্ত্র বলতে কী বোঝায়?
ক. এক দলের শাসন
খ. প্রধানমন্ত্রীর শাসন
গ. রাষ্ট্রপতির শাসন
ঘ. একাধিক ব্যক্তির শাসন
১৪। কোন ধরনের শাসন ব্যবস্থায় জনগণের অধিকার ও মতামতের কোনো স্থান নেই ?
ক. সমাজতন্ত্র
খ. গণতন্ত্র
গ. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
ঘ. একনায়কতন্ত্র
উত্তর : ৬। গ, ৭। ক, ৮। ক, ৯। ক, ১০। ঘ, ১১। খ, ১২। গ, ১৩। ক, ১৪। ঘ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








