অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা
অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা ।

 মো: জাকীর হোসেন
সিনিয়র শিক্ষক (বাংলা বিভাগ) বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ, বনানী, ঢাকা
মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক

Advertisement

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘কবিতা : মানবধর্ম’ থেকে আরো ৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৩৩। ‘মানবধর্ম’ কবিতায় কবি তাদের জয়গান গেয়েছেন, যারা-
i) জাত নিয়ে গর্ব করে না 
iii) মনুষ্যধর্মকে মূল বলে মনে করে 
iii) বংশগত আভিজাত্যে ভোগে 
নিচের কোনটি সঠিক? 
ক) i 
খ) ii 
গ) i ও ii 
ঘ) i ও iii 
৩৪। ‘কেউ তসবি গলায়’-এ পঙ্ক্তিটির ভাব অনুযায়ী নিচের কোনটি সমর্থনযোগ্য? 
ক) মুসলমান    
খ) হিন্দু 
গ) খ্রিস্টান       
ঘ) বৌদ্ধ 
৩৫। ‘মানবধর্ম’ কবিতাটির মূল বক্তব্য কী? 
ক) ধর্মের গর্ব    
খ) জাত-বিচার 
গ) মনুষ্যধর্ম      
ঘ) জন্ম-মৃত্যু 
উদ্দীপকটি  পড়ে  ৩৬ ও ৩৭ নম্বর প্রশ্নের উত্তর দাও:
‘শুন হে মানুষ ভাই
সবার উপরে মানুষ সত্য
তাহার উপরে নাই।’
৩৬। উদ্দীপকটি তোমার পাঠ্যবইয়ের কোন কবিতার ভাববস্তুকে সমর্থন করে? 
ক) বঙ্গভূমির প্রতি
 খ) মানবধর্ম 
গ) নারী             
গ) পাছে লোকে কিছু বলে 
৩৭। উদ্দীপকে ‘মানবধর্ম’ কবিতার যে ভাবটি ফুটে উঠেছে-
i) শ্রেণিবৈষম্য 
ii) অসাম্প্রদায়িক চেতনা 
iii) মানবধর্ম 
নিচের কোনটি সঠিক? 
ক) i  খ) ii 
গ) i ও iii 
ঘ) ii ও iii 
৩৮। ধর্মীয় শাস্ত্র থেকে অর্জিত বিশেষ জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির মিলনে লালন শাহ নতুন কী প্রচার করেন? 
ক) দর্শন  
খ) সাধন 
গ) মানবতা 
ঘ) চিন্তা 
উত্তর : ৩৩. গ, ৩৪. ক, ৩৫. গ, ৩৬. খ, ৩৭. ঘ, ৩৮. ক।