
বিবিসি
ইরান যুদ্ধের জন্য মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে দায়ী করে তার অভিশংসনের জন্য তৎপর ডেমোক্র্যাটরা। প্রতিনিধি পরিষদের পরবর্তী স্পিকার হওয়ার দৌড়ে এগিয়ে থাকা শীর্ষ ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিসও বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের প্রস্তাবের পক্ষে তিনি ‘দৃঢ়ভাবে’ অবস্থান করছেন।
নিউ ইয়র্কের কংগ্রেস সদস্য হাকিম জেফ্রিস এবিসি নিউজের অনুষ্ঠান ‘দিস উইক’-কে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, হেগসেথ তার ক্ষমতার অপব্যবহার করেছেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে দুর্বল করেছেন এবং ইরানে এই বেপরোয়া ও ব্যয়বহুল যুদ্ধ চাপিয়ে দিয়েছেন।
হেগসেথকে সরিয়ে দেয়ার পক্ষে আছেন রিপাবলিকানরাও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধী কংগ্রেস সদস্য থমাসও হেগসেথকে অভিশংসনের প্রস্তাব উত্থাপনের পরিকল্পনা করছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








