ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখার ব্যয় মাসে ৭৫ হাজার ডলার

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস 
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসাসূচক পোস্ট প্রকাশের ব্যবস্থা করতে একটি মার্কিন লবিং প্রতিষ্ঠানকে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত সরকার। যুক্তরাষ্ট্রের বিদেশী এজেন্ট নিবন্ধন আইন (ফারা) অনুযায়ী জমা দেয়া নথিপত্র থেকে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের লবিং প্রতিষ্ঠান মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স ভারতের কেন্দ্রীয় সরকারের হয়ে কাজ করছিল। ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রতিষ্ঠানটির সাথে মাসিক ৭৫ হাজার ডলারের চুক্তি করে ভারত। প্রতিষ্ঠানটির সাথে যুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর দলের যোগাযোগবিষয়ক পরিচালক ব্রায়ান লানজা। এ ছাড়া, ট্রাম্পের বিদায়ি চিফ অব স্টাফ সুসি ওয়াইলসও ২০২৪ সালের শেষ দিক পর্যন্ত প্রতিষ্ঠানটির নিবন্ধিত লবিস্ট ছিলেন।
মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সের নথিতে গত জুনে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে দেয়া একটি পোস্টের উল্লেখ রয়েছে।