নারী ফুটবল দলের নতুন কোচ

ক্রীড়া প্রতিবেদক
পরশু রাতে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেছিলেন তিন বিদেশী কোচের বায়োডাটা জমা পড়েছে। কারো কোনো সাক্ষাৎকার নেয়া হয়নি। অথচ এরই মধ্যে বাফুফে সিঙ্গাপুরের বিপক্ষে দুই ফিফা প্রীতি ম্যাচের জন্য আফঈদা খন্দকার প্রান্তি-ঋতুপর্না চাকমাদের জন্য কোচও চূড়ান্ত করে ফেলেছে। নাম তার এরিখ মারে।  তিনি ফরাসি কোচ। ক্যান্সার আক্রান্ত ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিকল্প হিসেবে এক মাসের জন্য দায়িত্ব দেয়া হচ্ছে এরিখকে। তবে এসেই এক মাসে এ কোচ কিভাবে দলকে সামলাবেন সেটাই প্রশ্ন। 
বাংলাদেশের নারী ফুটবল সঠিক পথে নেই অনেক দিন ধরেই। সাফ শিরোপা হারিয়েছে। এশিয়ান গেমসে দিয়ে উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে হার। এশিয়ান কাপের পর এশিয়ান গেমসেও ব্যর্থ।  যে কারণে ডিসেম্বরের পর পিটার বাটলারের সাথে আর চুক্তি নবায়ন করতো না বাফুফে। এখন তার বিকল্প হিসেবে বাফুফের নতুন কোচ নিয়োগ।

Advertisement