চার ফিফটিতে বড় সংগ্রহের দিকে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে দারুণ শুরু করেছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে গতকাল টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বড় সংগ্রহের পথে এগোচ্ছে স্বাগতিকরা। অভিষেকেই ঝোড়ো অর্ধশতক তুলে নিয়েছেন তরুণ ব্যাটার তাইয়্যাব আরিফ। পাশাপাশি অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ তাহাও পেয়েছেন অর্ধশতকের দেখা। প্রথম দিন শেষে ৬৭.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮১ রান পাকিস্তানের। উইকেটে ছিলেন সাউদ শাকিল ৫৭ ও ৭ রান নিয়ে উইকেটরক্ষক ব্যাটার গাজী ঘোরি। 
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সবুজ ঘাসে ঢাকা উইকেটে পেসারদের সুবিধা পাওয়ার আশায় এমন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। তবে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে সফরকারী বোলারদের চাপে রাখেন পাকিস্তানের দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে আজান আওয়াইজ ও অভিষিক্ত তাইয়্যাব আরিফ যোগ করেন ৮৬ রান। ৫০ বলে ৩০ রান করে রতœায়েকের বলে আউট হন আজান। দলীয় স্কোরে ৪ রান যোগ হতেই ৫১ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফেরেন তাইয়্যাবও। তাকে ফেরান আসিথা ফার্নান্দো। সেখান থেকে হাল ধরেন অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ তাহা। এরপর অধিনায়ক বাবর আজম ৫৮ বলে ৫০ রান করে দিলশান মাদুশঙ্কার শিকার। নিজের অভিষেক টেস্ট খেলতে নামা তাহাও তুলে নেন অর্ধশতক। ১০৫ বলে ৫১ রান করে দিনুশার বলে ডি সিলভাকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। সালমান আগাও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৬ রান করে আসিথা ফার্নান্দোর বলে আউট হন তিনি। দু’টি উইকেট নেন আসিথা ফার্নান্দো।

Advertisement