ইয়াবাসহ স্বামী স্ত্রী আটক

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর গলাচিপায় সাত পিস ইয়াবাসহ স্বামী সাইফুল ইসলাম (২৮) ও স্ত্রী হালিমা বেগমকে (২৫) আটক করেছে গলাচিপা থানা পুলিশ। গত রোববার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পানপট্টি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তুলারাম গ্রামে ওই দম্পতির নিজ বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের হেফাজত থেকে সাত পিস ইয়াবা পাওয়ায় আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, দম্পতিকে গলাচিপা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।