ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীকে জামায়াতের আর্থিক সহায়তা

ফেনী অফিস
ফেনী সদর উপজেলার লেমুয়া বাজারে গত বুধবার আগুনে ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ীকে আর্থিক সহায়তা দিয়েছে জামায়াতে ইসলামী। গতকাল সোমবার সকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নান সরেজমিন পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্তদোর খোঁজখবর নেন।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মাহবুবুল হক, নাজমুল হাসান লিটন ও জসিম উদ্দিনের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় লেমুয়া ইউনিয়ন জামায়তের আমির মুন্সি কামরুল ইসলাম, সেক্রেটারি জাহিদ হাসান, সহকারী সেক্রেটারি একরামুল হক লিটন, ২ নং ওয়ার্ড সভাপতি ইব্রাহিম বাবুল, ৬ নং ওয়ার্ড সভাপতি ইমরান হোসের জনি ও ব্যবসায়ী শাহ পরানসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। 
মুফতি আবদুল হান্নান বলেন, জামায়াতে ইসলামী মানবতার সংগঠন। মানুষের দুঃখ-কষ্টে সবার আগে ছুটে আসে। লেমুয়া বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ীর পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।