
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার ১৮টি থানা এলাকায় পুলিশের টানা তিন দিনের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ৮১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর রাত পর্যন্ত পুরো জেলাজুড়ে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
গতকাল সোমবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো: লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের মধ্যে কোতোয়ালি থানায় ১১ জন, বরুড়া ও চৌদ্দগ্রামে ১০ জন করে, চান্দিনায় সাতজন, ব্রাহ্মণপাড়ায় পাঁচজন, সদর দক্ষিণ, লাকসাম, নাঙ্গলকোট, বাঙ্গরা বাজার ও লালমাইয়ে চারজন করে এবং গোয়েন্দা পুলিশসহ অন্যান্য থানায় বাকিদের গ্রেফতার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো: লুৎফর রহমান জানান, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা অপতৎপরতা চালাচ্ছিল। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








