
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
জামালপুরের বকশীগঞ্জে ষড়যন্ত্রমূলকভাবে মাদকের মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন ছাত্রদল নেতা আমান উল্লাহ আমান উদয়। সোমবার দুপুরে উপজেলার লাউচাপড়া বাজার এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন। ধানুয়া কামালপুর ইউনিয়ন ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আমান উল্লাহ জানান, ৫ আগস্টের পর লাউচাপড়া সীমান্ত এলাকায় মাদকব্যবস্থার বিরুদ্ধে তিনি সামাজিক প্রতিবাদ গড়ে তোলেন। এতে ক্ষুব্ধ হয়ে ইউপি সদস্য ছামিউল হক ও মাদক কারবারি সুজাত আলী তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। এর জের ধরে গত ২৪ অক্টোবর ২১৭ বোতল মদসহ সুজাত আলীকে আটক করে ডিবি পুলিশ। এই মামলাকে পুরোপুরি সাজানো ও ষড়যন্ত্র আখ্যা দিয়ে সঠিক তদন্তের মাধ্যমে রেহাই পেতে জেলা পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








