
ময়মনসিংহ অফিস
ময়মনসিংহ নগরের সারদা ঘোষ রোড এলাকায় অবস্থিত জুলাই শহীদ সাগর চত্বরের স্মৃতিফলকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনার জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে আমরণ অনশন শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা। গত রোববার রাত দেড়টার দিকে ক্যাপ ও মুখ ঢাকা কয়েকজন দুর্বৃত্ত সাগর চত্বরে আগুন দিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার পর রোববার সকাল থেকে পুড়ে যাওয়া স্মৃতিফলকের নিচে অবস্থান নিয়ে অনশন শুরু করেন ময়মনসিংহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু, সাবেক সদস্য সচিব খলিলুর রহমান এবং জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে কয়েকজন ব্যক্তি ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে সাগর চত্বরে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
কোতোয়ালি মডেল থানা পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অনশনস্থলে জেলা ছাত্রশক্তির আহ্বায়ক আলী হোসেন অভিযোগ করেন, পলাতক আওয়ামী লীগের সন্ত্রাসীরা এবং প্রশাসনের প্রটোকলে এখনো ময়মনসিংহে অবস্থানরত দুর্বৃত্তরাই এ নাশকতা চালিয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








